Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজধানীতে পৃথক স্থানে ২ জনের অস্বাভাবিক মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ জুন ২০২৬ ১৪:৩৯

ছবি: সংগৃহীত।

ঢাকা: রাজধানীর পৃথক স্থানে এক কিশোরসহ দুজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে।

নিহতেরা হলেন, হাজারীবাগের সাগর(২১) ও কামরাঙ্গীরচর রিহাদ (১২)। তবে তারা গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে বলে পরিবার থেকে জানা যায়।

রোববার (২৮ জুন) ভোর সাড়ে ৪টায় হাজারীবাগ গণকটুলির বাসায় গলায় ফাঁসি দেয় সাগর। দেখতে পেয়ে স্বজনরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ভোর সোয়া ৫টার দিকে মৃত ঘোষণা করেন। এবং শনিবার রাত সাড়ে ১০টার দিকে কামরাঙ্গীরচরের বাসায় গলায় ফাঁসি দেয় রিহাদ (১২) তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত সাড়ে ১২টার দিকে মৃত ঘোষণা করেন।

রিহাদের মা হাসি বেগম জানান, তারা কামরাঙ্গীরচর বড়গ্রাম এলাকায় থাকে। রিহাদ কোনো কাজ করতো না। রিহাদের বাবার সঙ্গে অনেক আগে তার তালাক হয়ে গেছে। রিহাদের বাবা আরেকটি বিয়ে করে রনি মার্কেট এলাকায় থাকেন। রিহাদ মা’র সঙ্গে থাকতেন।

বিজ্ঞাপন

রিহাদের মায়ের দাবি গতকাল শনিবার (২৮ জুন) সন্ধ্যার দিকে রিহাদ তার বাবার কাছে যেতে চায়। কিন্তু তাকে যেকে নিষেধ করি। এরপর রাত ১০টার দিকে বারান্দার গ্রিলের সঙ্গে গলায় রশি প্যাঁচিয়ে ফাঁসি দেয়। দেখতে পেয়ে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে জানান।

​এদিকে মৃত সাগরের মা হামিদা বেগম জানান, তাদের বাসা হাজারীবাগ গনকটুলি এলাকায়। সাগর দীর্ঘদিন ধরে মাদকাসক্ত এবং ছিলেন। শনিবার রাতে সাগর মা’র কাছে টাকা দাবি করেন। কিন্তু মা’র কাছে কোনো টাকা নেই বলে জানিয়ে দেন তিনি। এ নিয়ে সাগরের সঙ্গে মায়ের কথা-কাটাকাটি হয়। এরপর হামিদা বেগম ভোরে উঠে দেখেন বারান্দার গ্রিলের সঙ্গে গলায় ওড়না প্যাঁচিয়ে সাগর ঝুলে আছে। দ্রুত ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে সাগরকে মৃত ঘোষণা করেন।

​ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহটি দুটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। হাজারীবাগ ও কামরাঙ্গীরচর থানা পুলিশ বিষয়টি তদন্ত করছে।

 

 

সারাবাংলা /এসএসআর/ এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর