Saturday 18 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বংশালে দোকান কর্মচারীর অস্বাভাবিক মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ জুলাই ২০২৬ ২২:২৮

মরদেহ। প্রতীকী ছবি।

ঢাকা: রাজধানীর বংশালে একটি পোশাক তৈরি কারখানায় শামিম (২২) নামে এক কর্মচারীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে।

শনিবার (১৮ জুলাই) সন্ধ্যায় অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত শামিমের বাড়ি শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার রানীগাঁও গ্রামে। বাবার নাম আবুল কাশেম।

শামিমের সহকর্মী মো. ফয়সাল জানান, বংশাল নাজিরা বাজার চৌরাস্তা ইদ্রিস প্লাজার ৭ম তলায় ‘রাজু ফ্যাশন’ নামে পোশাক খারখানায় কাজ করেন। সন্ধ্যার কিছুক্ষণ আগে শামিম বাথরুমে ঢুকে। এরপর অনেক সময় পেরিয়ে গেলেও বের না হওয়ায় অন্য সহকর্মীদের সন্দেহ হয়। তখন বাথরুমের দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখতে পান, পানির লোহার পাইপের সঙ্গে গামছা পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলছে সে। সঙ্গে সঙ্গে সেখান থেকে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়।

বিজ্ঞাপন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে রাখা হয়েছে। বিষয়টি তদন্তের জন্য বংশাল থানায় খবর দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর