Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজধানীতে পৃথক ঘটনায় গৃহবধূসহ ২ জনের অস্বাভাবিক মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
১০ মার্চ ২০২৬ ১৪:৩৪

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক)। ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীতে পৃথক ঘটনায় গৃহবধূসহ দুজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) সকালে মগবাজার এলাকায় ও সোমবার রাতে আজিমপুরে এসব ঘটনা ঘটে।

মৃতরা হলেন- এনায়েত উল্লাহ (৩৪) ও গৃহবধূ নিগার সুলতানা (৩৪)।

হাসপাতালে মৃত এনায়েত উল্লার ফুপাতো ভাই আলমগীর হোসেন জানান, তাদের বাড়ি ফেনির সোনাগাজী উপজেলায়। আজিমপুরে কাশ্মিরীটোলার ওই বাসায় অন্তঃসত্ত্বা স্ত্রী লুবনাকে নিয়ে ভাড়া থাকতেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মীর চাকরি করতেন।

তিনি জানান, কিছুদিন আগে এনায়েতের স্ত্রী গ্রামের বাড়িতে গিয়েছিলেন। সোমবার সন্ধ্যায় ফোনে তাদের মধ্যে পারিবারিক বিষয়াদি নিয়ে ঝগড়া হয়। এরপর এনায়েত ফোন রেখে দিলে স্ত্রী লুবনা পাশের বাসার ভাড়াটিয়াকে ফোন করে তাদের বাসায় গিয়ে দেখতে বলেন। তখন সেই ভাড়াটিয়া তাদের বাসায় গিয়ে দরজা বন্ধ পান। পরবর্তীতে স্বজনদের খবর জানালে তারা গিয়ে দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখেন, নিজের রুমে ফ্যানের সঙ্গে মাফলার পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আছেন। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত ১২টার দিকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

এদিকে হাসপাতালে মৃত নিগার সুলতানার স্বামী রবিউল ইসলাম জানান, নিগারের বাড়ি নড়াইল জেলার লোহাগড়া থানার পাচুরিয়া গ্রামে। তার বাবার নাম সৈয়দ হেমায়েত আলী। হাতিরঝিল থানার বড় মগবাজার ওয়ার্লেস গেট বোতল হাউজিংয়ের একটি বাসার পাঁচতলায় ভাড়া থাকেন।

রবিউল আরও জানান, দীর্ঘদিন যাবত মানসিক ভাবে অসুস্থ নিগার। আজ সকালে তার নিজ রুমের দরজা বন্ধ করে দেয়। অনেকক্ষণ যাবত ডাকাডাকির করে কোনো সাড়াশব্দ পাওয়া যায় না। পরে দরজা ভেঙে দেখা যায় নিগার ফ্যানের সঙ্গে গলায় ওড়ানা পেঁচিয়ে ঝুলে আছে। ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে তাকে দ্রুত ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক পরীক্ষা শেষে বেলা ১২টার দিকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর