Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মেয়ে জাইমাকে নিয়ে সিনেমা হলে প্রধানমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট
৩ এপ্রিল ২০২৬ ২২:২৭ | আপডেট: ৪ এপ্রিল ২০২৬ ০১:০৩

মেয়ে জাইমা রহমানকে নিয়ে সিনেমা হলে প্রধানমন্ত্রী তারেক রহমান।

ঢাকা: ছুটি দিনে মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে সঙ্গে নিয়ে প্রেক্ষাগৃহে সিনেমা দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডির জিগাতলায় অবস্থিত সীমান্ত সম্ভার সিনেমা হলে তিনি যান।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান সন্ধ্যায় জিগাতলায় বিডিআর সীমান্ত সম্ভার সিনেমা হলে এসেছেন চলচিত্র দেখতে। সঙ্গে উনার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান ছিলেন।’

ধানমন্ডির সীমান্ত সম্ভার সিনেমা হলে ‘প্রোজেক্ট হেল মেরি’ ছবিটি দেখছেন বলে জানান অতিরিক্ত প্রেস সচিব।

ছবিটি ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে।

বিজ্ঞাপন

অতিরিক্ত প্রেস সচিব বলেন, ‘ছুটির দিনে বিনোদনের অংশ হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী প্রেক্ষাগৃহে ছবি দেখতে এসেছিলেন, ছবি দেখেছেন। ছবিটি ৭টা ১০ শুরু হয়ে ১০টায় ১০ শেষ হয়েছে।

২০২৬ সালে মুক্তিপ্রাপ্ত সাইন্স ফিকশন চলচ্চিত্র ‘প্রজেক্ট হেইল মেরি’ যা অ্যান্ডি উইয়ারের উপন্যাস অবলম্বনে নির্মিত, স্টার সিনেপ্লেক্সের সীমান্ত সম্ভার শাখায় প্রদর্শিত হচ্ছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর