Monday 24 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ফরিদপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২৪ আগস্ট ২০২৬ ২২:১২

ফরিদপুর: ঢাকা-ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেসের অজ্ঞাত বাসের ধাক্কায় সালাউদ্দিন মোল্লা (২২) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

সোমবার (২৪ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভাঙ্গা উপজেলার মালিগ্ৰাম নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় মোটরসাইকেলে থাকা অপর ২ আরোহী সাব্বির সেখ (১৮) ও তামিম হোসেন (২৮) গুরুতর আহত হয়। আহতদের স্থানীয়রা উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ ভর্তি করেন।  পরে উন্নত চিকিৎসার জন্য তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত সালাউদ্দিন ফরিদপুরের নগরকান্দা উপজেলার কুমারদিয়া গ্ৰামের আদম মোল্লার ছেলে। আহতদের বাড়িও একই এলাকায়।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, নগরকান্দা থেকে ৩ বন্ধু মোটরসাইকেলযোগে হাইওয়ে এক্সপ্রেসের ঢাকাগামী লেনে যাচ্ছিল। এসময় পিছন থেকে দ্রুত গতির অজ্ঞাত একটি গাড়ি তাদের ধাক্কা দিয়ে চলে যায়। খবর পেয়ে পুলিশ মরদেহ ও মোটরসাইকেলটি উদ্ধার করে।

এ বিষয়ে শিবচর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মামুন জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর