Monday 24 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মাছ ধরতে গিয়ে মিলল পুরোনো মর্টার শেল

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ আগস্ট ২০২৬ ১৪:০৮

পুরোনো ওই মর্টার শেল।

পঞ্চগড়: পঞ্চগড় সদর উপজেলার গোফাপাড়া গ্রামে মাছ ধরতে গিয়ে পাওয়া একটি পুরোনো মর্টার শেল উদ্ধার করেছে পুলিশ। পরে নিরাপত্তার স্বার্থে শেলটি বালু ও পানির মধ্যে সংরক্ষণ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, বম্ব ডিসপোজাল ইউনিট এসে এটি নিষ্ক্রিয় করবে।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার এ তথ্য জানান।

তিনি বলেন, ‘রোববার (২৩ আগস্ট) দুপুরে গোফাপাড়া গ্রামের একটি ডোবায় পানি সেচে মাছ ধরার সময় স্থানীয়রা মাটির নিচ থেকে প্রায় দেড় হাত লম্বা একটি গোলাকার ধাতব বস্তু দেখতে পান। সেটিকে কামানের গোলা বা বোমা সন্দেহে এক সচেতন নাগরিক তাৎক্ষণিকভাবে ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশের সহযোগিতা চান।’

বিজ্ঞাপন

আনোয়ার সাত্তার বলেন, ‘৯৯৯-এর কলটেকার কনস্টেবল আলমগীর হোসেন বিষয়টি শোনার পরপরই পঞ্চগড় সদর থানাকে অবহিত করেন। পরে ৯৯৯-এর পুলিশ ডিসপাচার এসআই সোহাগ তালুকদার সংশ্লিষ্ট থানা ও কলারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখে উদ্ধার কার্যক্রম তদারকি করেন।’

তিনি বলেন, ‘খবর পেয়ে পঞ্চগড় সদর থানার একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আনুমানিক ১০ ইঞ্চি লম্বা মর্টার শেলটি উদ্ধার করে। পরবর্তীতে নিরাপত্তার স্বার্থে থানায় বালু ও পানির ভেতরে শেলটি সংরক্ষণ করা হয়েছে। পুলিশের বম্ব ডিসপোজাল ইউনিট এসে এটি নিষ্ক্রিয় করবে বলে জানানো হয়েছে।’

এদিকে, জাতীয় জরুরি সেবার কার্যকর পদক্ষেপে সম্ভাব্য দুর্ঘটনা এড়ানো সম্ভব হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন এলাকার বাসিন্দারা।

 

সারাবাংলা/এমএইচ/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর