Saturday 22 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সিরাজগ‌ঞ্জে এমপির গাড়ি ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ আগস্ট ২০২৬ ১২:২৮ | আপডেট: ১৭ আগস্ট ২০২৬ ১৪:২৫

গ্রেফতার হওয়া দুই ব্যক্তি।

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হকের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় রায়গঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব ও রায়গঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোক্তাদির ওরফে মুত্তাকিনসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৬ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেন সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) সাইফুল ইসলাম খান। তিনি জানান, গ্রেফতার হওয়া দু’জন মামলার এজাহারভুক্ত আসামি। এর মধ্যে গোলাম মোক্তাদির ৮ নম্বর ও আলমগীর হোসেন ১১ নম্বর আসামি।

পুলিশ জানায়, রোববার বিকেলে ধানগড়া মহিলা ডিগ্রি কলেজের সামনে একটি ক্যাফে ফাস্টফুডে অভিযান চালিয়ে আলমগীর হোসেনকে গ্রেফতার করা হয়। পরে রাত সাড়ে ১০টার দিকে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে গোলাম মোক্তাদিরকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

এর আগে, শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যায় ধানগড়া বাজার এলাকায় এমপি ভিপি আয়নুল হকের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। ওই রাতেই স্থানীয় বিএনপি নেতা শামীমুল হাসান বাদী হয়ে রায়গঞ্জ থানায় মামলা করেন। মামলায় ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে।

এদিকে ঘটনার নিরপেক্ষ তদন্ত ও প্রকৃত জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়েছে রায়গঞ্জ উপজেলা জামায়াত। একই সঙ্গে জামায়াত-শিবিরকে দায়ী করার অভিযোগকে উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে সংগঠনটি। হামলার ঘটনায় এনসিপিকে দায়ী করে দেওয়া বক্তব্যেরও প্রতিবাদ জানিয়েছে দলটির সিরাজগঞ্জ জেলা কমিটি।

 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর