Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

খুলনায় যুবদল কর্মী হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ আগস্ট ২০২৬ ১৯:৪৮

প্রধান আসামি ইব্রাহিম ওরফে কাটাপ্পাকে।

খুলনা: খুলনার রূপসায় ইট ভাটায় ফখরুল হত্যা মামলার প্রধান আসামি ইব্রাহিম ওরফে কাটাপ্পাকে (৩৪) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শনিবার (১৫ আগস্ট) রাত ৩টার দিকে তাকে যশোর সদর থানার সীতারামপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

রোববার (১৬ আগস্ট) র‌্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ১২ আগস্ট রাতে ভিকটিম ফখরুল ইসলাম মেসার্স রূপসা ব্রিকস অফিসে অবস্থান করার সময় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা এলোপাথাড়ি গুলি করে। এতে ঘটনাস্থলে তিনি নিহত হন।

এ ঘটনায় নিহতের ভাই ফরহাদ হোসেন বাদী হয়ে থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পুলিশের পাশাপাশি র‌্যাবও ছায়া শুরু তদন্ত করে। তারই ধারাবাহিকতায় শনিবার রাত ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব খুলনা ও যশোর ক্যাম্পের যৌথ অভিযানে এ হত্যাকাণ্ডের অভিযুক্ত শুটার ইব্রাহিম ওরফে কাটাপ্পাকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততা কথা স্বীকার করেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামিকে রূপসা থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন