Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সিলেটের সাদাপাথরে ঘুরতে এসে পর্যটকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ আগস্ট ২০২৬ ২০:২৬ | আপডেট: ১৫ আগস্ট ২০২৬ ২১:৩২

মরদেহ। প্রতীকী ছবি।

সিলেট: সিলেটের কোম্পানীগঞ্জের জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাদাপাথরে ঘুরতে এসে মাইনুল ইসলাম রিফাত (২১) নামের এক তরুণ পর্যটকের মৃত্যু হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নাতিকুল ইসলাম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

নিহত রিফাত ব্রাহ্মণবাড়িয়ার হাতিম মিয়ার ছেলে। তিনি নবীনগর সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

রিফাতের সঙ্গে থাকা বন্ধু সাব্বির রহমান জানান, চার বন্ধু মিলে ব্রাহ্মণবাড়িয়া থেকে সাদাপাথরে বেড়াতে এসেছিলেন তারা। শনিবার বেলা ১১টার দিকে তারা পর্যটনকেন্দ্রে পৌঁছান। সেখানে নদীতে গোসল করতে নামেন। কিছুক্ষণ পর নদীর পাশে রিফাতকে অচেতন অবস্থায় পাওয়া যায়।

বিজ্ঞাপন

পরে তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক নাতিকুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন।

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) উসমান গণি বলেন, ‘সাদাপাথরে ঘুরতে এসে একজন পর্যটকের মৃত্যু হয়েছে। মরদেহ কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর