Thursday 13 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রুটি গলায় আটকে স্কুলছাত্রীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ আগস্ট ২০২৬ ২২:১০

প্রতীকী ছবি

টাঙ্গাইল: জেলায় রুটি খাওয়ার সময় গলায় আটকে আনিকা জান্নাত (১৩) নামে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যায় জেলার সখীপুর উপজেলায় এ ঘটনা ঘটে।

আনিকা জান্নাত উপজেলার হলুদিয়া চালা গ্রামের প্রবাসী আজগর মিয়ার মেয়ে। সে সূর্যতরুণ আবাসিক শিক্ষাঙ্গণের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

পারিবারিক সূত্রে জানা গেছে, আনিকার বাবা-মায়ের মধ্যে দীর্ঘদিন ধরে মামলা চলমান রয়েছে। বাবা প্রবাসে থাকায় আনিকা মায়ের সঙ্গে নানার বাড়িতে বসবাস করত। আজ সন্ধ্যায় লেখাপড়ার ফাঁকে রুটি খাচ্ছিল আনিকা। এ সময় হঠাৎ তার গলায় খাবার আটকে যায়। একপর্যায়ে সে অসুস্থ হয়ে পড়লে স্বজনরা দ্রুত তাকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে আনিকাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সেলিম কবির বলেন, ‘আনিকাকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।’

সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুরাদ হোসেন বলেন, ‘ঘটনাটি আমরা জানতে পেরেছি। এ বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর