Thursday 13 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, নতুন আক্রান্ত ৬৯৩

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ আগস্ট ২০২৬ ২২:৩১

ডেঙ্গু। প্রতীকী ছবি।

ঢাকা: দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। এই দু’জনই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার। আর এই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন আরও ৬৯৩ জন।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে স্বাস্থ্য অধিদফতর থেকে সংবাদ বিজ্ঞিপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ডেঙ্গুতে আক্রান্ত ৬৯৩ জনের মধ্যে বরিশাল বিভাগে ৮০ জন, চট্টগ্রাম বিভাগে ৯৫ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৯২, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১০০ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১০৯ জন, খুলনা বিভাগে ১০৩ জন, ময়মনসিংহ বিভাগে ৪৩ জন, রাজশাহী বিভাগে ৫১ জন, রংপুর বিভাগে ১৫ জন এবং সিলেট বিভাগে ৫ জন।

বিজ্ঞাপন

এদিকে, চলতি বছর এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে ৬৫ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া, চলতি বছর এখন পর্যন্ত ২২ হাজার ২৪৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ১৬১৫ জন রোগী। এই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ২০ হাজার ৫৬৩ জন।

সারাবাংলা/এমএইচ/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর