Thursday 13 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নোয়াখালীতে অটোরিকশা চালককে ধরে নিয়ে গুলি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ আগস্ট ২০২৬ ০৯:১৪

আহত রাব্বি হোসেন রাকিব।

নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় রাব্বি হোসেন রাকিব (২৩) নামে এক সিএনজিচালিত অটোরিকশা চালক গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটেছে। এ সময় তার কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়েছে।

বুধবার (১২ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার আলাইয়াপুর ইউনিয়নে ১নম্বর ওয়ার্ডের ১নম্বর ওয়ার্ডের উত্তর বর্দি গ্রামের চুল্লার বাড়ির পিছনে এ ঘটনা ঘটে।

আহত রাব্বি হোসেন রাকিব একই ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের ছোট সোনাইমুড়ী গ্রামের কামাল হোসেনের ছেলে।

ভুক্তভোগী রাকিব অভিযোগ করে বলেন, রাতে চন্দ্রগঞ্জ পূর্ব বাজার থেকে বাজার করে স্থানীয় হায়দার বাড়ির দরজায় ভাড়া বাসায় যাওয়ার পথে একদল অস্ত্রধারী দুর্বৃত্ত ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় তার অটোরিকশার গতিরোধ করে। পরে পিস্তল ঠেকিয়ে তাকে অটোরিকশা থেকে নামিয়ে আলাইয়াপুর ইউনিয়ন পরিষদের পাশে চুল্লার বাড়ির পেছনে নিয়ে যায়। সেখানে একই ইউনিয়নের আলমগীর (৩০), রাজন (২৮), রিপন (২১) ও আলম (২৮) তার কাছে এক লাখ টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে তার কাছ থেকে নগদ ১৫০০ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে ডান পায়ের হাঁটুর পাশে গুলি করে। একপর্যায়ে তিনি পাশের ডোবায় লাফ দিয়ে আত্মরক্ষা করেন।

বিজ্ঞাপন

এ ঘটনায় অভিযুক্তদের মুঠোফোনে কল করলে বন্ধ পাওয়া যায় ।

বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো.হাবীবুর রহমান বলেন, এক ব্যক্তির শরীরে একটি ২.২ বোরের ছোট গুলি লাগার খবর পেয়েছি। ঘটনার পরপরেই পুলিশ ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে। তদন্ত শেষে পরবর্তী আইনগত প্রদক্ষেপ নেওয়া হবে।

বিজ্ঞাপন

আজ ঢাকার বাতাস ‘সহনীয়’
১৩ আগস্ট ২০২৬ ১০:০৬

আরো

সম্পর্কিত খবর