Thursday 13 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করতে জরুরি বৈঠকে বসেছে বিএনপি

সিনিয়র করেসপন্ডেন্ট
১৩ আগস্ট ২০২৬ ১০:১৬

ঢাকা: বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্থী চূড়ান্ত করতে জরুরি বৈঠকে বসেছে ক্ষমতাসীন দল বিএনপি।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ৯টার দিকে সচিবালয়ে প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে এই বৈঠক শুরু হয়।

জানা গেছে, এই বৈঠকে বিএনপির শীর্ষ ও সিনিয়র নেতারা উপস্থিত রয়েছেন। আজকের বৈঠকে দেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন তা চূড়ান্ত করা হবে এবং এরপর দলের পক্ষ থেকে নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেওয়া হবে।

সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের পদত্যাগের পর শূন্য হওয়া এই পদে আগামী ২০ আগস্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিজ্ঞাপন

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দীন নতুন রাষ্ট্রপতি নির্বাচনের জন্য জাতীয় সংসদের বিশেষ বৈঠক ডেকেছেন এবং ওই দিন দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সংসদ ভবনের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

 

সারাবাংলা/এফএন/ এএ
বিজ্ঞাপন

আজ ঢাকার বাতাস ‘সহনীয়’
১৩ আগস্ট ২০২৬ ১০:০৬

আরো

সম্পর্কিত খবর