Thursday 13 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাষ্ট্রপতি নির্বাচন / প্রথমে জামায়াত জোট, পরে বিএনপি প্রার্থী মনোনয়ন জমা দেবে আজ

সিনিয়র করেসপন্ডেন্ট
১৩ আগস্ট ২০২৬ ০৯:৪৯

‎ঢাকা: ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোট প্রার্থী আজ বেলা ১১টায় মনোনয়নপত্র দাখিল করবে। এরপর বেলা ১২টার পরে মনোনয়নপত্র জমা দেবে বিএনপি মনোনীত প্রার্থী।

‎বৃহস্পতিবার (১৩ আগস্ট) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে, নির্বাচন কর্তা হিসেবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের কাছে মনোনয়নপত্র জমা দেবেন তারা।

‎১১ দলীয় জোটের সমন্বয়ক এএইচএম হামিদুর রহমান আযাদ গণমাধ্যমকে জানিয়েছেন, পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী আসন্ন বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম। ‎আজ বেলা ১১টায় নির্বাচন কমিশন কার্যালয়ে তার পক্ষে মনোনয়নপত্র দাখিল করা হবে।

বিজ্ঞাপন

‎এদিকে বিএনপি থেকে জানানো হয়েছে, দুপুরে স্থায়ী কমিটির বৈঠকে রাষ্ট্রপতি পদপ্রার্থী চূড়ান্ত করার পর মনোনয়নপত্র দাখিল করা হবে।

মনোনয়নপত্রে যা থাকে:

রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র কিনতে টাকা লাগে না। এ মনোনয়নপত্রের প্রথম পৃষ্ঠায় প্রস্তাবক ও সমর্থকের নাম, সংসদীয় আসন, বিভক্তি সংখ্যাসহ স্বাক্ষর দিয়ে পূরণ করতে হয়।

মনোনয়নপত্রে দ্বিতীয় পৃষ্ঠায় প্রার্থীর ঘোষণা ও বিবৃতিতে সম্মতি দিয়ে নাম, ঠিকানাসহ স্বাক্ষর করতে হয়। এতে বলা রয়েছে-সংবিধান ও প্রচলিত আইন অনুযায়ী রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ার অযোগ্য নন ও মনোনয়ন প্রস্তাবে সম্মতি দিয়েছেন।

‎একই পৃষ্ঠায় রয়েছে, মনোনয়নপত্র কয় টায় জমা এবং পরীক্ষার সময় সিদ্ধান্তের বিষয় পূরণ করেন নির্বাচনি কর্তা।

এবং তৃতীয় পৃষ্ঠায় মনোনয়নপত্র পরীক্ষার সময় ও প্রার্থী/সমর্থক/প্রস্তাবকের উপস্থিতির বিষয়ে প্রাপ্তি স্বীকারপত্র রয়েছে।

‎ইসি ঘোষিত নির্বাচনি ‎তফসিল অনুযায়ী, বৃহস্পতিবার বিকেল ৪টার মধ্যে মনোনয়নপত্র দাখিল করতে হবে। মনোনয়নপত্র বাছাইয়ের সময় ১৬ আগস্ট। ‎প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৮ আগস্ট। ভোটগ্রহণ সংসদ অধিবেশন কক্ষে ২০ আগস্ট দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত।

বিজ্ঞাপন

আজ ঢাকার বাতাস ‘সহনীয়’
১৩ আগস্ট ২০২৬ ১০:০৬

আরো

সম্পর্কিত খবর