Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে কুষ্টিয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ আগস্ট ২০২৬ ১৫:২৫

প্রতীকী ছবি।

কুষ্টিয়া: কুষ্টিয়ার ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর হতাশা থেকে তানিয়া জাহান (১৬) নামের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।

সোমবার (১০ আগস্ট) দিবাগত রাতে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের কুচিয়ামোড়া গ্রামে এ ঘটনা ঘটে।

তানিয়া জাহান ওই গ্রামের আজাহারুল ইসলামের মেয়ে। তিনি বাহাদুরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে দুই বিষয়ে অকৃতকার্য হন তানিয়া। ফল প্রকাশের পর হতাশ হয়ে সোমবার রাতে নিজ ঘরে যান তিনি। পরে স্বজনেরা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান জানান, ওই শিক্ষার্থীর মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন।