Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

গাঁজাসেবীর কামড়ে আহত ২ যুবক, গাছসহ গ্রেফতার ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ জুলাই ২০২৬ ১৮:১৩

গাঁজার গাছসহ গ্রেফতার মনজু আলম

কুড়িগ্রাম: জেলার ভূরুঙ্গামারীতে এক গাঁজাসেবীর কামড়ে দুই যুবক আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ ও বিজিবির যৌথ অভিযানে অভিযুক্ত গাঁজাসেবী মনজু আলম (৫৫)-কে ১৫ ফুট উচ্চতার একটি পরিপক্ব গাঁজার গাছসহ গ্রেফতার করা হয়েছে।

বুধবার (২৯ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ভূরুঙ্গামারী সার্কেল এএসপি মুনতাসির মামুন মুন।

এর আগে, মঙ্গলবার (২৮ জুলাই) দিবাগত রাতে উপজেলার বলদিয়া ইউনিয়নের চর খলিশাকুড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া মনজু বলদিয়া ইউনিয়নের ছনবান্দা খলিশাকুড়ি গ্রামের মৃত নজির উদ্দিনের ছেলে।

অভিযানে ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন ও বিজিবির সোনাহাট কোম্পানি কমান্ডার সুবেদার ফরিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পুলিশ ও বিজিবি জানায়, উপজেলার বলদিয়া ইউনিয়নের চর খলিশাকুড়ি এলাকায় পুলিশ ও বিজিবি মাদকবিরোধী যৌথ অভিযান পরিচালনা করে মনজুরের নিজ বাড়িতে থাকা ১৫ ফুট উচ্চতার একটি পরিপক্ব গাঁজা গাছ জব্দ করে। পুলিশ ও বিজিবির উপস্থিতি টের পেয়ে মনজু পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় দুই যুবক রাতুল (২১) ও পারভেজ (২২) তাকে আটকের জন‍্য জাপটে ধরে। তখন মনজু তাদের হাতে কামড় বসিয়ে রক্তাক্ত করে পালানোর চেষ্টা চালান। পরে ঘটনাস্থলে থাকা পুলিশ ও বিজিবি সদস্যরা তাকে গাঁজা খাওয়ার সরঞ্জামসহ আটক করে।

ভূরুঙ্গামারী সার্কেল এএসপি মুনতাসির মামুন মুন জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সীমান্ত এলাকায় মাদকের বিরুদ্ধে পুলিশ ও বিজিবির যৌথ অভিযান অব্যাহত থাকবে।

সারাবাংলা/এমএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর