Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

টাঙ্গাইলে মোটরসাইকেলের ধাক্কায় ‎কৃষক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ জুলাই ২০২৬ ১৬:০২

প্রতীকী ছবি।

‎টাঙ্গাইল: টাঙ্গাইলের সখিপুরে মোটরসাইকেলের ধাক্কায় জয়নাল আবেদিন (৬০) নামের এক কৃষক নিহত হয়েছেন।

‎মঙ্গলবার (২৮ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার শোলা প্রতিমা বাজারের উত্তরপাশে সখিপুর মিনি স্টেডিয়ামের সামনে এ দুর্ঘটনা ঘটে।

‎নিহত জয়নাল আবেদিন ওই গ্রামের গুঞ্জর আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শোলা প্রতিমা গ্রামের কৃষক জয়নাল আবেদিন গরুর জন্য ঘাস কাটতে সড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

সখিপুর থানার এসআই মো. কালাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর