Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বঙ্গভবনে প্রথম কর্মদিবসে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে গার্ড অব অনার

সিনিয়র করেসপন্ডেন্ট
২৮ জুলাই ২০২৬ ১২:৩৪ | আপডেট: ২৮ জুলাই ২০২৬ ১৪:৪১

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেওয়ার অনুষ্ঠান।

ঢাকা: সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রাখতে দায়িত্ব গ্রহণের পর মঙ্গলবার (২৮ জুলাই) বেলা ১১টায় বঙ্গভবনে প্রথম কর্মদিবসে অফিস করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম)। প্রথম কর্মদিবসে বঙ্গভবনে পৌঁছালে তাকে গার্ড অব অনার দেওয়া হয়।

গার্ড অব অনার গ্রহণের পর তিনি বঙ্গভবনের বিভিন্ন প্রশাসনিক কার্যক্রমে অংশ নেন, সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং প্রয়োজনীয় দাফতরিক নথিতে স্বাক্ষর করে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক কার্যালয়ের দাফতরিক কার্যক্রম শুরু করেন।

উল্লেখ্য, গত শুক্রবার (২৪ জুলাই) সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করার পর সংবিধানের বিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। এর আগে, দায়িত্ব নেওয়ার পর রবিবার (২৬ জুলাই) সকালে তিনি সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছিলেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর