Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

খুলনায় বিদেশি রিভলবারসহ সন্ত্রাসী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ জুলাই ২০২৬ ১৭:৩৬ | আপডেট: ২৬ জুলাই ২০২৬ ২০:১৬

গ্রেফতার অস্ত্রধারী সন্ত্রাসী মো. রবিউল ইসলাম। ছবি: সংগৃহীত

খুলনা: জেলায় টাইগার গ্রুপের সক্রিয় সদস্য ও অস্ত্রধারী সন্ত্রাসী মো. রবিউল ইসলামকে (৩৬) একটি বিদেশি রিভলবারসহ গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৬।

রোববার (২৬ জুলাই) দুপুর ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খুলনা মহানগরীর রায়ের মহল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রবিউল ওই এলাকার শেখ লাল মিয়ার ছেলে।

র‌্যাব জানায়, র‌্যাব-৬ এর একটি আভিযানিক দল খুলনা মহানগর পুলিশের (কেএমপি) হরিণটানা থানাধীন রায়ের মহল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে খুলনার টাইগার গ্রুপের সক্রিয় সদস্য ও অস্ত্রধারী সন্ত্রাসী মো. রবিউল ইসলামকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারের পর রবিউলের বসতঘরে তল্লাশি চালানো হয়। এ সময় তার দেখানো মতে একটি বিদেশি রিভলবার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রটি উপস্থিত সাক্ষীদের সামনে আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে।

বিজ্ঞাপন

র‌্যাবের প্রাথমিক অনুসন্ধান ও পুলিশ ক্লিয়ারেন্স পর্যালোচনায় জানা গেছে, রবিউলের বিরুদ্ধে খুলনা মহানগরীর বিভিন্ন থানায় অস্ত্র আইন, মাদক, হত্যাচেষ্টা ও চুরিসহ মোট ১৬টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন বলে দাবি করেছে র‌্যাব।

র‌্যাব-৬ আরও জানায়, গ্রেফতার রবিউলের বিরুদ্ধে অস্ত্র আইনে নতুন মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে। মামলা দায়ের শেষে উদ্ধার হওয়া বিদেশি রিভলবারসহ তাকে খুলনা মহানগর পুলিশের হরিণটানা থানায় হস্তান্তর করা হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর