Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দাদার দাফন শেষে নাতনির মৃত্যু সংবাদ, পরে একই কবরস্থানে সমাহিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ জুলাই ২০২৬ ০২:৩৩ | আপডেট: ২৬ জুলাই ২০২৬ ১০:৫৫

দাদার দাফন শেষে নাতনির মৃত্যুর সংবাদে এলাকায় নামে শোকের ছায়া। ছবি: সংগৃহীত

কুষ্টিয়া: জেলার দৌলতপুরে বীর মুক্তিযোদ্ধা দাদাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করে বাড়ি ফেরার পথেই আসে নাতনির মৃত্যু সংবাদ। এর পর তাকে একই কবরস্থানে সমাহিত করা হয়।

শনিবার (২৫ জুলাই) উপজেলার দৌলতপুর পূর্বপাড়া গ্রামে হৃদয়বিদারক এ ঘটনা ঘটে। এতে এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

পারিবারিক সূত্রে জানা যায়, বীর মুক্তিযোদ্ধা ফুলবাস আলী (৭২) বার্ধক্যজনিত কারণে শুক্রবার (২৪ জুলাই) বিকেলে মারা যান। শনিবার সকাল ১০টায় মানিকদিয়ার কবরস্থানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাসের উপস্থিতিতে রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন সম্পন্ন হয়। দাফন শেষে পরিবারের সদস্যরা বাড়ি ফেরার পথে আসে আরেকটি দুঃসংবাদ। ফুলবাস আলীর নাতনি মুন্নি খাতুন (২৩) মারা গেছেন।

বিজ্ঞাপন

স্বজনরা জানান, দাদার মৃত্যুতে গভীর শোকে ভেঙে পড়েছিলেন মুন্নি। শুক্রবার গভীর রাতে মরদেহের পাশে বসে কান্নাকাটি করতে করতে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং অচেতন হয়ে যান। পরে তাকে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার প্রস্তুতির সময় শনিবার সকাল সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়।

মুন্নির বাবা তুজাম উদ্দিন বলেন, ‘বাবার জানাজা ও দাফন শেষ করে বাড়ি ফেরার পথেই জানতে পারি, আমার মেয়ে আর নেই।’

এদিকে শনিবার বিকেলে একই কবরস্থানে দাদা বীর মুক্তিযোদ্ধা ফুলবাস আলীর কবরের পাশেই মুন্নি খাতুনকে সমাহিত করা হয়।

সারাবাংলা/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর