Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্ক: ধর্ষণ মামলায় এনসিপি নেতা গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ জুলাই ২০২৬ ১৭:২৯ | আপডেট: ২৩ জুলাই ২০২৬ ২০:০৭

গ্রেফতার হওয়া এনসিপি নেতা।

চট্টগ্রাম: চট্টগ্রামে বিয়ের আশ্বাস দিয়ে কলেজছাত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের ঘটনায় করা ধর্ষণ মামলায় আফতাব মজুমদার জয় নামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২২ জুলাই) রাতে নগরীর হালিশহর থানার বিডিআর মাঠ এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার হওয়া আফতাব মজুমদার এনসিপির চট্টগ্রাম মহানগর কমিটির সংগঠক এবং বন্দর থানা যুবশক্তির আহ্বায়ক।

মামলার নথি সূত্র অনুযায়ী, চট্টগ্রাম আগ্রাবাদ মহিলা কলেজের এক দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীর সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচয় হয় আফতাবের। একপর্যায়ে তাদের মধ্যে সম্পর্ক তৈরি হয়।

বিজ্ঞাপন

এজাহারে বলা হয়, গত ১৪ জুলাই রাতে চান্দগাঁও এলাকার সুইট প্যালেস নামের একটি আবাসিক হোটেলের কক্ষে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই শিক্ষার্থীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন আফতাব। পরবর্তীতে ওই শিক্ষার্থী বিয়ের তাগিদ দিলে আফতাব তা অস্বীকার করে সবধরনের যোগাযোগ বন্ধ করে দেন। পরে অনুসন্ধানে ভুক্তভোগী জানতে পারেন, অভিযুক্ত আফতাব আগে থেকেই বিবাহিত এবং তার একটি সন্তান রয়েছে।

চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) জসীম উদ্দিন বলেন, ‘গত ১৯ জুলাই এক তরুণী জয়ের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন। এ মামলায় র‌্যাব তাকে গ্রেফতার করে রাতে থানায় সোপর্দ করে।’

সারাবাংলা/এসএন/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর