Thursday 20 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পিরোজপুরে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২৩ জুলাই ২০২৬ ২২:০৪ | আপডেট: ২৪ জুলাই ২০২৬ ১০:৪২

পিরোজপুর: জেলার ভান্ডারিয়া উপজেলার এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় তন্ময় মিস্ত্রি নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) পিরোজপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এস. এম. মনিরুজ্জামান এ রায় ঘোষণা করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২০ সালের ৫ ফেব্রুয়ারি সকালে ভান্ডারিয়া উপজেলার বেতাগী সিংহখালী কেশব লাল মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক শিক্ষার্থী গণিতের প্রাইভেট পড়তে যাওয়ার পথে অভিযুক্ত তন্ময় মিস্ত্রি তাকে জোরপূর্বক একটি নির্জন স্থানে নিয়ে যান। এরপর আসামি কিশোরীর ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। ঘটনার কথা কাউকে না বলার জন্য আসামি ভিকটিমকে ভয়ভীতি দেখায় এবং ঘটনাস্থল ত্যাগ করে।

বিজ্ঞাপন

ঘটনার পর ভুক্তভোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে ভান্ডারিয়া থানায় মামলা দায়ের করা হয়। তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করলে মামলার বিচারিক কার্যক্রম শুরু হয়।

সাক্ষীদের সাক্ষ্য, তদন্ত প্রতিবেদন এবং মামলার অন্যান্য নথিপত্র পর্যালোচনা শেষে আদালত অভিযোগ প্রমাণিত হওয়ায় অভিযুক্ত তন্ময় মিস্ত্রিকে দোষী সাব্যস্ত করে এ রায় দেন।

মামলায় রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট রহিমা আক্তার হাসি এবং আসামিপক্ষে অ্যাডভোকেট মো. শওকত হোসেন শুনানিতে অংশ নেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর