Sunday 05 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুয়াডাঙ্গায় আলমসাধুর ধাক্কায় ভ্যানচালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
৪ জুলাই ২০২৬ ১৮:০১ | আপডেট: ৪ জুলাই ২০২৬ ২০:৩১

নিহত ভ্যানচালক রিপন হোসেনের মরদেহ। ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গা: জেলার জীবননগরে আলমসাধুর ধাক্কায় পাখিভ্যানের চালক নিহত হয়েছেন।

শনিবার (৪ জুলাই) সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার সন্তোষপুর সড়কের দেহাটি শাহা ইটভাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ভ্যানচালক রিপন হোসেন (৫০) সন্তোষপুর গ্রামের ব্রীজপাড়ার মহি উদ্দিনে ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান শেখ জানান, এদিন সকালে রিপন হোসেন তার ভ্যান নিয়ে আন্দুলবাড়ীয়ার দিকে যাচ্ছিলেন। শাহা ব্রিকস ইটভাটার নিকট পৌঁছুলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির আলমসাধুর চালক নিয়ন্ত্রণ হারিয়ে পাখিভ্যানে ধাক্কা দিলে ভ্যান চালক রিপন ছিঁটকে রাস্তার পাশে রাখা ইটের মধ্যে পড়ে যায়। সে সময় তিনি শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই নিহত হন।

বিজ্ঞাপন

ওসি আরও বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌছেছি। মরদেহের সুরতহাল সম্পন্ন করা হয়েছে। তবে নিহতের স্বজনরা কোনো মামলা করতে আগ্রহী নন, তাই তাদের আবেদনে ময়নাতদন্ত ছাড়াই নিয়মতান্ত্রিক পদ্ধতিতে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

নিয়োগ দিচ্ছে পবিপ্রবি
৫ জুলাই ২০২৬ ১২:৪০

নিয়োগ দিচ্ছে হামদর্দ
৫ জুলাই ২০২৬ ১১:৫৩

আরো

সম্পর্কিত খবর