Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

যশোরে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্কুলশিক্ষক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ জুন ২০২৬ ১৫:১২

নিহত স্কুলশিক্ষক সেলিম রেজা।

যশোর: যশোরে পিকআপের ধাক্কায় মোটরসাইকেলে থাকা স্কুলশিক্ষক সেলিম রেজা (৪০) নিহত হয়েছেন।

রোববার (২৮ জুন) সকাল ৮টার দিকে যশোর-মাগুরা মহাসড়কের হাশিমপুরে এই ঘটনা ঘটে।

যশোরের ইছালী পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন৷

নিহত সেলিম রেজা বাঘারপাড়া উপজেলার জহুরপুর ইউনিয়নের খালিয়া গ্রামের লুৎফর রহমানের ছেলে। তিনি সদর উপজেলার লেবুতলা মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয়রা জানান, সেলিম রেজা মোটরসাইকেলযোগে যশোরের বাসা থেকে খাজুরার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে হাশিমপুর আহার রেস্টুরেন্টের সামনে পৌঁছালে বিপরীতগামী অজ্ঞাত এক পিকআপ তার মোটরসাইকেলে ধাক্কা দিলে তিনি সড়কে ছিটকে পড়েন। এ সময় ঢাকাগামী অজ্ঞাত এক পরিবহনের চাকায় পিষ্ট হলে ঘটনাস্থলেই ওই শিক্ষকের মৃত্যু হয়।

বিজ্ঞাপন

এসআই আনিসুর জানান, ঘাতক পরিবহন ও পিকআপ পালিয়ে গেছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে নিয়ে গেছে বারোবাজার হাইওয়ে থানা পুলিশ।

শিক্ষকের অকাল মৃত্যুতে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়েছে খাজুরা অঞ্চলে। মৃত্যুর ঘটনা ছড়িয়ে পড়ার পর নিহত শিক্ষকের স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে।

সারাবাংলা/এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর