গাইবান্ধা: গাইবান্ধার সাঘাটা উপজেলায় আসামাজিক কাজের অভিযোগে চার নারীসহ ইউপি চেয়ারম্যান ও সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।
শুক্রবার (২৬ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে সাঘাটা থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন—উপজেলার মুক্তিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসান হাবিব লায়ন (৬২) ও ইউপি ওয়ার্ড সদস্য আহসান হাবিব (৫০) এবং অজ্ঞাত চার নারী ও আরও এক পুরুষ।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার (২৫ জুন) রাতে ইউপি চেয়ারম্যান আহসান হাবিব লায়ন নিজস্ব বাগানবাড়িতে বহিরাগত নারী এনে অসামাজিক কাজে লিপ্ত হন। এ সময় আশপাশের লোকজন ছুটে এসে চেয়ারম্যান ও নারীসহ সাতজনকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে তাদের হেফাজতে নেন।
এদিকে কতিপয় ব্যক্তি বলছেন, মুক্তিনগর ইউনিয়নের চেয়ারম্যান আহসান হাবিব লায়ন তার কচুয়াবাজারের বাসায় নাচ-গানের আয়োজন করেছিলেন। এ সময় কচুয়াবাজারের কুচক্রী মহল বাইরে থেকে তার বাসার তালা আটকিয়ে দেয়। তার নামে মিথ্যা অভিযোগ করে এবং পুলিশ প্রশাসনকে ডেকে আনে।
এ বিষয়ে সাঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম বলেন, ‘ঘটনার বিষয়ে তদন্ত চলছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’