Sunday 14 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুয়াডাঙ্গা সীমান্ত থেকে যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ জুন ২০২৬ ১২:৩৪

বিএসএফের হাতে আটক জুলফিকার

চুয়াডাঙ্গা: জেলার দর্শনার জয়নগর সীমান্ত থেকে এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে ভারতীয় পুলিশের কাছে সোপর্দ করেছে বিএসএফ।

শনিবার (১৩ জুন) সন্ধ্যার আগ মুহূর্তে দর্শনা-গেদে আন্তর্জাতিক চেকপোস্ট সংলগ্ন সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

আটক বাংলাদেশি যুবক জুলফিকার (২২) দর্শনা পৌর এলাকার জয়নগরের কালো মৌলভীর ছেলে ও রামনগরের একটি বিস্কুট কারখানার কর্মচারী।

স্থানীয়দের ভাষ্যমতে, এদিন সন্ধ্যার আগে কয়েকজন সঙ্গীকে নিয়ে সীমান্তবর্তী এলাকায় যায় জুলফিকার। এক পর্যায়ে দর্শনা-গেদে চেকপোস্টের মাঝামাঝি এলাকায় অবস্থানকালে গেদে বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাকে ধাওয়া করে আটক করে। এ সময় তার সঙ্গে থাকা আরও দুই-তিনজন সেখান থেকে পালিয়ে যায়।

বিজ্ঞাপন

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক ও অধিনায়ক লে. কর্নেল নাজমুল হাসান বলেন, ‘জুলফিকার দর্শনা-গেদে সীমান্তের রেললাইনের পাশে ভারতীয় অংশে নিরাপত্তা বেষ্টনী কাটার চেষ্টা করছিল। তাকে বিএসএফ আটক করে ভারতীয় পুলিশের কাছে সোপর্দ করেছে। আইনি প্রক্রিয়া শেষ করেই তাকে দেশে ফিরতে হবে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর