Friday 05 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে নেশাজাতীয় সিরাপসহ আটক ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ জুন ২০২৬ ২১:৪২

জব্দকৃত মালামাল ও আটক ৩ ব্যক্তি

চাঁপাইনবাবগঞ্জ: জেলার ভোলাহাট উপজেলার চাঁনশিকারী সীমান্ত এলাকায় ১২৪ বোতল ভারতীয় নেশাজাতীয় এসকাফ সিরাপ, ৩টি মোবাইল ফোন এবং একটি ইজিবাইকসহ ৩ জনকে আটক করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।

শুক্রবার (৫ জুন) সকাল আনুমানিক ১১টার দিকে মহানন্দা ব্যাটালিয়নের অধীনস্থ চাঁনশিকারী বিওপির একটি বিশেষ টহল দল অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটককৃতরা হলেন— আলালপুর গ্রামের মো. মাহাবুবুর রহমান (১৯), মো. জাহিদুল ইসলাম (১৯) এবং হাউসপুর গ্রামের মো. সাগর হোসেন (১৬)। তাদের সবার বাড়ি ভোলাহাট উপজেলার ফুটানি বাজার এলাকায়।

হাবিলদার মো. কাজী ইব্রাহীমের নেতৃত্বে সীমান্ত পিলার ১৯৮/২-এস থেকে প্রায় দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ভোলাহাট ইউনিয়নের শিকারী গ্রামে এ অভিযান চালানো হয়। অভিযানে ফেন্সিডিলের বিকল্প হিসেবে ব্যবহৃত ১২৪ বোতল ভারতীয় নেশাজাতীয় এসকাফ সিরাপ, ৩টি মোবাইল ফোন এবং একটি ইজিবাইক জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ৪ লাখ ২৪ হাজার ৬০০ টাকা।

বিজ্ঞাপন

বিজিবি সূত্রে জানা গেছে, আটককৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত মাদকদ্রব্য ও অন্যান্য আলামতসহ ভোলাহাট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর