Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পিরোজপুরে বাসের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত, আহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ জুন ২০২৬ ১৫:৪২

পিরোজপুর: পিরোজপুর-বরিশাল আঞ্চলিক মহাসড়কে বাসের ধাক্কায় অটোরিকশায় থাকা কলেজছাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় তার মা ও অটোরিকশাচালক আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৪ জুন) দুপুর ১২টার দিকে সদর উপজেলার ডুমুরিতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মারিয়া আক্তার (১৮) পিরোজপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বানেশ্বরপুর এলাকার আবুল কালামের মেয়ে। তিনি আফতাব উদ্দিন কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
আহতরা হলেন নিহত মারিয়ার মা হাওয়া বেগম (৪৫) এবং অটোরিকশাচালক রাসেল (৩৫)। রাসেলও বানেশ্বরপুর এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, বরিশাল থেকে পিরোজপুরগামী একটি লোকাল বাস ডুমুরিতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে ধাক্কা দিলে অটোরিকশায় থাকা মারিয়া আক্তার ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নেওয়া হয়।

বিজ্ঞাপন

পিরোজপুর জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. অতনু হালদার জানান, দুর্ঘটনায় আহত তিনজনকে হাসপাতালে আনা হলে মারিয়া আক্তারকে মৃত অবস্থায় পাওয়া যায়। গুরুতর আহত হাওয়া বেগমকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হয়েছে। অটোরিকশাচালক রাসেলকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনাকবলিত ঘাতক বাসটি আটক করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর