Wednesday 03 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সীমান্ত রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান নাসীরুদ্দীন পাটওয়ারীর

লোকাল করেসপন্ডেন্ট
৩ জুন ২০২৬ ১৭:১৪

সীমান্ত পরিদর্শনে নাসীরুদ্দীন পাটওয়ারী

বেনাপোল: সীমান্ত রক্ষায় দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হতে এবং পুশইন ঠেকাতে বিজিবির সঙ্গে এলাকাবাসীকেও সীমান্ত পাহারায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক নাসিরুদ্দিন পাটোয়ারী। বুধবার বেলা সাড়ে ১২টার দিকে যশোরের বেনাপোলের সাদিপুর সীমান্ত পরিদর্শনে গিয়ে এ কথা বলেন তিনি।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘সীমান্তের জনগণের পাশে কেউ নেই। সীমান্তের মানুষ অনিরাপদ। বিএসএফ সন্ত্রাসী বাহিনী বাংলাদেশের জনগণকে হত্যা করছে। সীমান্ত হত্যা বন্ধ করতে হবে। ভারতীয় সীমান্ত হত্যার বিচার দাবিতে আন্তর্জাতিক বিচারের মুখোমুখি করতে হবে।’

এ সময় সেখানে এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

এদিকে, সাদিপুর সীমান্তে পুশইন করা ব্যক্তিদের শূণ্যরেখা থেকে সরিয়ে নিয়েছে বিএসএফ। বুধবার ভোররাতে শূন্যরেখার ভারতীয় ভূখণ্ড থেকে ওই ১০-১২ জনকে সরিয়ে নেওয়া হয়।

এদিন সকালে সীমান্তে বিজিবির ড্রোন উড়িয়েও তাদের উপস্থিতি দেখা যায়নি। এদিকে পুশ-ইন চেষ্টাকারীদের প্রতিহত করতে সীমান্তে বিজিবির মোতায়েন করা অতিরিক্ত সদস্যদের প্রত্যাহার করা হয়েছে। বিভিন্ন বাঙ্কার থেকেও বিজিবি সদস্যদের সরিয়ে ফেলা হয়েছে। তবে সীমান্তে বিজিবির স্বাভাবিক টহল অব্যাহত রয়েছে।

গত রোববার গভীর রাতে বেনাপোল সাদীপুর সীমান্তের ওপারে ভারতের হরিদাসপুর এলাকায় রাতের আঁধারে তিনটি ট্রাকে করে দেড় শতাধিক মানুষকে জড়ো করে ভারতের বর্ডার গার্ড। এরপর সীমান্তের আলো নিভিয়ে নারী, পুরুষ ও শিশুসহ প্রায় ১০-১২ জনকে শূণ্যরেখায় ঠেলে পাঠায় বিএসএফ। এ সময় যশোর ৪৯ ব্যাটালিয়নের টহল দলের বিজিবি সদস্যরা তাদের আটকে দেয়। বর্তমানে সীমান্তের ভারতীয় অংশে আরও শতাধিক মানুষকে অবস্থান করিয়ে রাখা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সূত্র।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর