Monday 01 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাফলংয়ে ঘুরতে এসে পানির স্রোতে প্রাণ গেল পর্যটকের

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
১ জুন ২০২৬ ২৩:৫১

জাফলংয়ে ঘুরতে এসে পানির স্রোতে প্রাণ গেল পর্যটকের। ছবি: সংগৃহীত

সিলেট: জেলার জাফলং পর্যটন স্পট কেন্দ্রে বেড়াতে এসে পানিতে ডুবে এক পর্যটকের মৃত্যু হয়েছে।

সোমবার (১ জুন) বিকেল ৪টার সময় নিখোঁজ হলে সন্ধ্যা ৬টার সময় জাফলংয়ের জিরো পয়েন্ট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত কিশোরের নাম ইমতিয়াজ হোসেন রাহি (১৬)। সে চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার ফতেহাবাদ গ্রামের জসিম উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, চট্রগ্রাম থেকে রাহিসহ ১২ সদস্যের একটি পর্যটক দল রোববার (৩১ মার্চ) সকালে জাফলং ভ্রমণে আসে। বিকেলের দিকে দলের কয়েকজন সদস্য জিরো পয়েন্ট এলাকায় গোসল করতে নামলে এক পর্যায়ে রাহি স্রোতের টানে গভীর পানিতে তলিয়ে যায়। পরে তাকে খুঁজে না পেয়ে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার অভিযান শুরু করা হয়।

বিজ্ঞাপন

খবর পেয়ে স্থানীয় ডুবুরি দল ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়। দীর্ঘক্ষণ অভিযান চালানোর পর সন্ধ্যা ৬টার দিকে জিরো পয়েন্ট এলাকা থেকে রাহির মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী বলেন, ‘জাফলংয়ের জিরো পয়েন্ট থেকে কিশোর পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।’

এদিকে সিলেটের জনপ্রিয় পর্যটনকেন্দ্র জাফলংয়ে এমন দুর্ঘটনায় স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। বর্ষা মৌসুমে পাহাড়ি ঢল ও প্রবল স্রোতের কারণে পর্যটকদের অধিক সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর