Sunday 31 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিলেটে বিয়েবহির্ভূত সম্পর্কের জেরে বন্ধুর হাতে বন্ধু খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ মে ২০২৬ ২১:১১

বন্ধুর হাতে বন্ধু খুনের ঘটনায় এলাকায় চাঞ্চল্য।

সিলেট: সিলেট নগরের রায়নগর এলাকায় ছুরি দিয়ে কুপিয়ে এক যুবককে হত্যা করা হয়েছে। নিহত যুবকের নাম জুয়েল আহমেদ (২৬)। তিনি নগরের রায়নগর দফতরিপাড়ার সাকেরের কলোনীর বাসিন্দা।

রোববার (৩১ মে) সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত হাবিল নগরীর শাহপরাণ (রহ.) থানাধীন বালুচর এলাকার মো. আলীর ছেলে। অপরদিকে নিহত জুয়েলের মূল বাড়ি ময়মনসিংহ জেলার গৌরিপুর থানার ভেরা ১০ নম্বর সিধলা ইউপি এলাকায়।

পুলিশ জানায়, জুয়েল ও হাবিল দুই বন্ধু ছিলেন। রোববার সকাল ১১টার দিকে পূর্ব শত্রুতার জের ধরে তাদের দুইজনের মধ্যে মারামারির ঘটনা ঘটে। মারামারির একপর্যায়ে মো. হাবিল ভিকটিম জুয়েলকে টেনে পার্শ্ববর্তী গোয়ালীছড়া খালে ফেলে দেয় এবং তার সাথে থাকা ধারালো সুইচ গিয়ার চাকু দ্বারা ভিকটিমের গলা, পিঠ ও বুকে একাধিক আঘাত করে।

বিজ্ঞাপন

পরবর্তীতে আশপাশের লোকজন জুয়েলকে উদ্ধার করে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন এবং পুলিশকে খবর দেয়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক জুয়েলকে মৃত ঘোষণা করেন। এদিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে স্থানীয়রা হাবিলকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে।

পুলিশের হেফাজতে থাকা হামলাকারী যুবক হাবিল দাবি করেছেন, বন্ধুত্বের সুযোগ নিয়ে জুয়েল তার স্ত্রীর সঙ্গে দীর্ঘদিন ধরে অনৈতিক সম্পর্ক চালিয়ে যাচ্ছিলেন। বার বার নিষেধ করেও তাকে আটকানো যায়নি। তাই তিনি ক্ষোভে এ ঘটনা ঘটান।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মো. মনজুরুল আলম বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে হাবিলকে জনতার কাছ থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী হাসপাতালে পাঠায়। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর