Wednesday 06 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এপ্রিলে সড়কে ৪০৪ প্রাণহানি

স্টাফ করেসপন্ডেন্ট
৬ মে ২০২৬ ১৫:৪১

ঢাকা: এপ্রিলে সারাদেশে ৪৬৩টি সড়ক দুর্ঘটনায় নিহত ৪০৪ জন এবং ৭০৯ জন আহত হয়েছেন। তবে নিহতের মধ্যে ২৭.৯৭ শতাংশই মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন।

বুধবার (৬ মে) রোড সেফটি ফাউন্ডেশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। সংগঠনটি ৯টি জাতীয় দৈনিক, ১৭টি জাতীয় ও আঞ্চলিক অনলাইন নিউজ পোর্টাল, বিভিন্ন ইলেক্ট্রনিক মিডিয়া এবং নিজস্ব তথ্যের ভিত্তিতে এ প্রতিবেদনটি তৈরি করেছে।

রোড সেফটি ফাউন্ডেশন জানিয়েছে, সড়ক দুর্ঘটনায় নিহত ৪০৪ জনের মধ্যে নারী ৫৩ জন ও শিশু ৪৮ জন। ১৪২টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১১৩ জন, যা মোট নিহতের ২৭.৯৭ শতাংশ। মোটরসাইকেল দুর্ঘটনার হার ৩০.৬৬ শতাংশ। আর দুর্ঘটনায় ১০২ জন পথচারী নিহত হয়েছেন, যা মোট নিহতের ২৫.২৪ শতাংশ।

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়, সড়ক দুর্ঘটনায় যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৪৬ জন, অর্থাৎ ১১.৩৮ শতাংশ।

এই সময়ে ৭টি নৌ-দুর্ঘটনায় ৪ জন নিহত এবং ১১ জন আহত হয়েছেন। ৩৪টি রেল ট্র্যাক দুর্ঘটনায় ২৬ জন নিহত এবং ১৭ জন আহত হয়েছেন।

এদিকে দুর্ঘটনার কারণে হিসেবে সংস্থাটি বেশকিছু বিষয় তুলে ধরেছে। সেগুলো হলো- ত্রুটিপূর্ণ যানবাহন, ত্রুটিপূর্ণ সড়ক, বেপরোয়া গতি, চালকদের বেপরোয়া মানসিকতা, অদক্ষতা ও শারীরিক-মানসিক অসুস্থতা, বেতন-কর্মঘণ্টা নির্দিষ্ট না থাকা, মহাসড়কে স্বল্পগতির যানবাহন চলাচল, তরুণ-যুবদের বেপরোয়া মোটরসাইকেল চালানো, জনসাধারণের মধ্যে ট্রাফিক আইন না জানা ও না মানার প্রবণতা, দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনা, বিআরটিএ’র সক্ষমতার ঘাটতি এবং গণপরিবহন খাতে চাঁদাবাজি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর