ময়মনসিংহ: ময়মনসিংহের মুক্তাগাছায় সড়ক দুর্ঘটনায় সিএনজি অটোরিক্সা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত এবং আরও ২ জন আহত হয়েছেন।
সোমবার (৪ মে) দুপুর পৌনে ১২টার দিকে ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের কুমারগাতা সমিতিঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তিদের পরিচয় শনাক্ত করা যায়নি।
স্থানীয়রা জানায়, যাত্রীবাহী একটি সিএনজি ওই এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুমড়েমুচড়ে যায় অটোরিকশা এবং সড়কে উলটে যায় ট্রাকটি। এ ঘটনায় ঘটনাস্থলেই সিএনজির তিনজন যাত্রী নিহত হন। আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতাল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নিহতদের মরদেহ উদ্ধার করে।