Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নাটোরে বাসচাপায় ছাত্রদল নেতা নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ এপ্রিল ২০২৬ ১৬:৫৬ | আপডেট: ৬ এপ্রিল ২০২৬ ১৯:২৮

প্রতীকী ছবি

নাটোর: নাটোরের সিংড়ায় রাস্তা পারাপারের সময় বাসচাপায় নাদির কায়ছার রুবেল (৩৫) নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন।

সোমবার (৬ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার নিংগইন বাসস্ট্যান্ড এলাকায় নাটোর-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাদির কায়ছার রুবেল নাটোর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও সিংড়া পৌর এলাকার নিংগইন ঘুনপাড়া গ্রামের মো. আব্দুল কাদেরের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, যশোর থেকে বগুড়াগামী নাজ পরিবহণের একটি বাস (রেজিস্ট্রেশন নম্বর: ঢাকা মেট্রো-ব ১১-৫৬১৯) উলটো পথে নিংগইন বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে রুবেল রাস্তা পারাপারের সময় বাসটির ধাক্কায় নিচে পড়ে যান। এ সময় বাসের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

বিজ্ঞাপন

দুর্ঘটনার পর বাসটির অজ্ঞাতনামা চালক ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে সিংড়া বাসস্ট্যান্ডে বাসটি রেখে পালিয়ে যান বলে জানা গেছে।

খবর পেয়ে সিংড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু করেছে।

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আ.স.ম আব্দুন নূর বলেন, এ ঘটনায় বাসটি জব্দ করা হয়েছে এবং পলাতক চালককে শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর