Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রোহিঙ্গা নারীকে পঙ্গু করার ঘটনায় ৩ আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ এপ্রিল ২০২৬ ২২:২৯ | আপডেট: ৬ এপ্রিল ২০২৬ ০০:৪৩

কক্সবাজার: জেলার উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে এক নারীকে হাত কেটে পঙ্গু করে দেওয়া এবং একটি চোখ উপড়ে নেওয়ার চাঞ্চল্যকর মামলার ৩ আসামিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৫)।

রোববার (৫ এপ্রিল) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক আ. ম. ফারুক।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার রাতে কুতুপালং ক্যাম্প ও এর পার্শ্ববর্তী এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন- আরেফা বেগম, দিল কায়েস ও শমসু আলম।

র‍্যাব জানায়, গত বছরের ১৬ জুলাই কুতুপালং ক্যাম্পে এক নারীকে অমানবিক ও নৃশংসভাবে আক্রমণ করা হয়। এ সময় তার ২ হাত বিচ্ছিন্ন করে দেওয়া হয় এবং একটি চোখ উপড়ে ফেলা হয়। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। এ ঘটনায় উখিয়া থানায় মামলা দায়ের করা হলে আসামিরা দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৫ এর হোয়াইক্যং ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

বিজ্ঞাপন

সহকারী পরিচালক আ. ম. ফারুক বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর