Tuesday 07 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুক্তিপণ দিয়ে ছাড়া পেলেন অপহৃত ৬ রোহিঙ্গা শ্রমিক

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
৭ জুলাই ২০২৬ ২০:২৫ | আপডেট: ৭ জুলাই ২০২৬ ২০:২৮

অপহৃত ৬ রোহিঙ্গা শ্রমিক

কক্সবাজার: অপহরণের তিনদিন পর ২ লাখ টাকা মুক্তিপণে ছাড়া পেয়েছেন নাইক্ষ্যংছড়ি কাওছারের রাবার বাগানে কাজ করতে যাওয়া ৬ রোহিঙ্গা শ্রমিক।

সোমবার (৬ জুলাই) সকালে কক্সবাজারের ঈদগড় এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩ জুলাই রাতে সশস্ত্র দুর্বৃত্তরা নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের আলিক্ষ্যং বড়ইঝিরি এলাকার একটি রাবার বাগানে কর্মরত ৬ শ্রমিককে অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণ করে।

উদ্ধার হওয়া শ্রমিকরা হলেন- মো. জমির উদ্দিন (২৬), মো. ইসহাক (২২), মো. জাকারিয়া (১৯), মো. মুবিন (২৪), মো. ইয়াছিন (২৭) এবং মোহাম্মদ নুর। তারা সবাই কক্সবাজারের উখিয়া উপজেলার ক্যাম্প-৪ (ইস্ট সিং), ব্লক-বি/১-এর বাসিন্দা।

বিজ্ঞাপন

শ্রমিকরা জানান, অপহরণকারীরা তাদের শারীরিক নির্যাতন করে এবং স্বজনদের কাছে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। টাকা পরিশোধের পর তাদের ছেড়ে দেওয়া হয়।

বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. মনজুর আহসান জানান, উদ্ধার হওয়া শ্রমিকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুক্তিপণ আদায়ের তথ্য পাওয়া গেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর