Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সিরাজগঞ্জে ট্যাংকলরিচাপায় চিকিৎসক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ এপ্রিল ২০২৬ ১৬:১৯ | আপডেট: ৫ এপ্রিল ২০২৬ ১৮:০৭

সঞ্জয় কুমার সুত্রধর ওরফে জীবন

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের শাহজাদপুরে ট্যাংকলরিচাপায় সঞ্জয় কুমার সুত্রধর ওরফে জীবন (৩০) নামে এক চিকিৎসক নিহত হয়েছেন।

রোববার (৫ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে বগুড়া-নগরবাড়ির মহাসড়কের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি বড়াল ব্রিজের উত্তর পাশে এই দুর্ঘটনা ঘটে।

সঞ্জয় সুত্রধর পাবনা জেলার বেড়া উপজেলার করমজা গ্রামের দীনেশ সুত্রধরের ছেলে। তিনি পেশায় একজন পশু চিকিৎসক ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সকালে শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি নৌবন্দর তেল ডিপো থেকে তেল উত্তোলনের জন্য পাবনা থেকে আসছিল ট্যাংকলরিটি। একই দিক থেকে যাত্রী নিয়ে আসছিল সিএনজিচালিত অটোরিকশাটি। অতিরিক্ত যানজটের কারণে বড়াল ব্রিজের দক্ষিণ পাশে অটোরিকশাটি গতি থামালে ট্যাংকলরিটি সজোরে তাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার যাত্রী সঞ্জয় কুমার সুত্রধর ও রিপন বেপারি গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে সঞ্জয় কুমার সুত্রধর মারা যান।

বিজ্ঞাপন

শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, ইতোমধ্যে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর