Friday 22 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৮

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ মার্চ ২০২৬ ১৪:৩৩ | আপডেট: ১৮ মার্চ ২০২৬ ১৬:৫৮

দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে যাওয়া বাস।

চট্টগ্রাম: চট্টগ্রামের পটিয়া উপজেলায় ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন লোহাগাড়া উপজেলার বাসিন্দা বাঁশি মোহন দাশ (৫০)। এই মর্মান্তিক ঘটনায় আহত হয়েছেন আরও আটজন।

বুধবার (১৮ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার আরকান সড়কের পটিয়া জলুরদিঘী পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার পর পটিয়া ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে গিয়ে নিহত ও আহতদের উদ্ধার করে। এসময় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

আহতদের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। আহতরা হলেন- মোহাম্মদ (৫০), জয়নাল (৩০), মিন্টু দাশ (১৯), আনোয়ার (৩৮), নুরুল আলম (২৯), তাহের (৪৬), টিপু চৌধুরী (৩৬), শিরিন আকতার (৪৭)। এদের মধ্যে ৬ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

মূলত, রাস্তার পাশে খড়ে আগুন দেওয়ায় পুরো এলাকা অন্ধকার হওয়ায় দুটি ঈগল বাসের মুখোমুখি সংঘর্ষ হয় এবং অন্য একটি মারসা পরিবহনের বাস রাস্তার পাশে রাখা পিলারে লেগে দুমড়ে মুচড়ে যায়।

পটিয়া ক্রসিং হাইওয়ে থানার ওসি হারুনুর রশিদ সারাবাংলাকে বলেন, দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার শিকার গাড়ি ৩টি উদ্ধার করে গাড়ি চলাচল স্বাভাবিক করা হয়েছে।

সারাবাংলা/এসএন/এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর