Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

গাইবান্ধায় ট্রাকচাপায় ইজিবাইক চালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৫২

প্রতীকী ছবি

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে কারগোবাহী ট্রাকের নিচে পিষ্ট হয়ে রাজু মিয়া নামে এক ইজিবাইক চালক নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার ঢাকা-দিনাজপুর আঞ্চলিক সড়কের বাগদা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাজু মিয়া (৪৫) উপজেলার সাপমারা ইউনিয়নের মদনপুর গ্রামের মুসা ব্যাপারির ছেলে। তিনি তিন সন্তানের জনক।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, গোবিন্দগঞ্জ থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী একটি কারগোবাহী ট্রাক কাটাবাড়ি ইউনিয়ন পরিষদের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইককের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি উলটে গিয়ে চালক কারগো ট্রাকেরচাকার নিচে পিষ্ট ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে মরদেহ উদ্ধার করে।

বিজ্ঞাপন

দুর্ঘটনায় ইজিবাইকে থাকা অপর এক যাত্রী একই ইউনিয়নের খামারপাড়া এলাকার বাসিন্দা আইয়ুব আলীকে (২৬) আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন জানান, ঘটনাস্থল থেকে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক ও সহযোগী পালিয়ে গেছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর