Saturday 22 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:১০ | আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ২০:১২

প্রাইভেটকারের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে।

টাঙ্গাইল: টাঙ্গাইলের কালিহাতীতে প্রাইভেটকারের ধাক্কায় এক ভ্যানগাড়ির চালকসহ দুই জন নিহত হয়েছেন।

রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে যমুনাসেতু-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কের উপজেলার জোকারচর গোহালিয়া বাড়ি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ি এলাকার আমজাদ আলীর ছেলে ভ্যানচালক আমির আলী (৪০) ও ভ্যানগাড়ির যাত্রী একই এলাকায় মান্নানের ছেলে শরিফ উদ্দিন (৪১)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল একটি প্রাইভেটকার। জোকারচর এলাকায় পৌঁছালে রাস্তা পারাপার সময় একটি ভ্যান গাড়িকে সজোরে ধাক্কা দেয়। এতে ভ্যানচালক ও এক যাত্রী ছিটকে পড়ে গুরুতর আহত হন।

বিজ্ঞাপন

স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শরীফ উদ্দিনকে মৃত ঘোষণা করেন। অপর আহত আমির আলীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তারও মৃত্যু হয়।

যমুনা সেতু পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর