Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কুষ্টিয়ায় ব্যালট পেপার নিয়ে পালানোর সময় যুবক আটক, ৩ বছরের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:৫৭

দণ্ডপ্রাপ্ত যুবকের শাহিন মালিথা।

কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুরে একটি ভোট কেন্দ্রে ব্যালট পেপার বাক্সে না ফেলে চুরি করে পকেটে নেওয়ার সময় শাহিন মালিথা (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। পরে তাকে ভ্রাম্যমান আদালত তিন বছরের সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করেন।

দণ্ডপ্রাপ্ত শাহিন মালিথা উপজেলার নওদা গোবিন্দপুর গ্রামের মৃত আব্দুল মালিথার ছেলে।

বিষয়টি নিশ্চিত করে মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল ইসলাম বলেন, আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৯টার দিকে উপজেলার তালবাড়িয়া উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে শাহিন মালিথা ব্যালট পেপার নিয়ে বাক্সে না ফেলে সাদা কাগজ ফেলে পালানোর চেষ্টা করছিলেন। ঘটনাস্থলেই তাকে আটক করা হয়।

বিজ্ঞাপন

তিনি জানান, পরে যুবক তার দোষ স্বীকার করলে দায়িত্বপ্রাপ্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড এবং এক হাজার টাকা জরিমানা করেন। অনাদায়ে আরও ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর