Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চাঁপাইনবাবগঞ্জে ২ মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ জানুয়ারি ২০২৬ ২০:৪০

নিহত ফয়সাল আলী

চাঁপাইনবাবগঞ্জ: জেলার সদর উপজেলার হরিপুর-মিয়াপাড়ায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে ফয়সাল আলী নামে এক যুবক নিহত হয়েছেন।

বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফয়সাল চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার রাজারামপুরের আব্দুল লতিফের ছেলে।

সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, মহাসড়কে দ্রুতগতির বিপরীতমুখী দুটি মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন ফয়সাল। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে জানান ওসি।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর