প্যারিসে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে কেন্দ্র করে নতুনভাবে সংগঠিত হয়েছেন। সম্প্রতি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সেন্টার, প্যারিস-এর ২৪ সদস্যের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটি অনুমোদন দিয়েছেন নজরুল ইসলাম ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক মো. লতিফুল ইসলাম।
নেতৃত্ব ও দায়িত্ব:
সভাপতি: সোহেল আহমেদ
সহ-সভাপতি: চৌধুরী রেজাউল হায়দার, জাকির খান, দেলোয়ার হোসেন লিপু
সাধারণ সম্পাদক: নজমুল হক
যুগ্ম সাধারণ সম্পাদক: ময়নুল হক, রুজি বেগম, নাজমুল ইসলাম
সাংগঠনিক সম্পাদক: মোহাম্মদ আজিজুল হক
কোষাধ্যক্ষ: জুবেল আহমেদ
বিজ্ঞাপনপ্রচার সম্পাদক: জামিল আহমেদ
সহ-প্রচার সম্পাদক: জামিল আহমেদ রায়হান
সাংস্কৃতিক সম্পাদক: ইসরাত ফ্লোরা
সহ-সাংস্কৃতিক সম্পাদক: আরিফ আহমেদ
শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক: নাঈম আহমেদ
আইন ও অভিবাসন সম্পাদক: জায়িমা নাহিয়ান খন্দকার
আন্তর্জাতিক সম্পাদক: জাহেদুল জুনেদ
তথ্য ও গবেষণা সম্পাদক: মিজান আলম
কার্যনির্বাহী সদস্য: তাজউদ্দিন (উপদেষ্টা), মহিউদ্দিন সোহেল, সোহেল আহমেদ, সাকিবুর রহমান লাভলু, ফয়েজ আহমেদ, ফখরুল ইসলাম
কমিটি গঠনের মাধ্যমে ফ্রান্সে নজরুল চর্চা ও প্রচারে নতুন দিগন্ত উন্মোচিত হবে। প্রবাসীরা জানিয়েছেন, এটি বাংলাদেশি প্রজন্মের মধ্যে নজরুলকে পরিচিত করার পাশাপাশি আন্তর্জাতিক স্তরেও তার সাহিত্য ও সংস্কৃতিকে তুলে ধরবে।