Saturday 22 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

স্ত্রী সুনীতাকে ছেড়ে ২য় বিয়ের পথে গোবিন্দ!

এন্টারটেইনমেন্ট ডেস্ক
২২ আগস্ট ২০২৬ ১৯:২৩

বলিউডের ‘হিরো নম্বর ওয়ান’ গোবিন্দ এবং তার স্ত্রী সুনীতা আহুজার সম্পর্ক নিয়ে বিগত কিছুদিন ধরেই তোলপাড় চলছে। দাম্পত্য কলহ থেকে শুরু করে বিচ্ছেদের জল্পনা- সব মিলিয়ে খবরের শিরোনামে এই তারকা দম্পতি। বলিউডের এই অভিনেতা নাকি তার হাঁটুর বয়সি মারাঠি অভিনেত্রী কোমল রানি স্বর্ণকারের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন। এমন কি, খোদ স্ত্রী সুনীতা আহুজার দাবি, কোমলের সঙ্গে চুপিসারে সংসার পাতার পরিকল্পনাও করেছিলেন গোবিন্দ।

এদিকে সুনীতা আইনি পথে গিয়ে ডিভোর্সের আবেদন করেছিলেন, যা পরে তিনি তুলে নেন। এ বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে গোবিন্দর ম্যানেজার শশী সিনহা বলেন, ‘বিষয়টি আদালত পর্যন্ত পৌঁছনোর কোনও দরকারই ছিল না। পারিবারিক বিষয় নিজেদের মধ্যে কথা বলেই মেটানো সম্ভব। শেষমেশ যখন মামলাই প্রত্যাহার করা হল, তবে মিছিমিছি এত নাটক বা তিলকে তাল করার কী প্রয়োজন ছিল?’

বিজ্ঞাপন

সম্প্রতি রাখি সাওয়ান্তের সঙ্গে ফোনে কথা বলাকালীন সুনীতা আহুজা দাবি করেন, ‘আমি দীর্ঘদিন চুপ ছিলাম। ৫-৬ বছর ধরে কিছু বলিনি। এবার ও প্রেমিকাকে আমার জায়গা দিতে চাইছে, হোটেল থেকেও আমার কাছে ফোন আসছে। একজন স্ত্রী হিসেবে আমার কেমন লাগবে বলো?’ গোবিন্দঘরণির এহেন দাবিতেই অভিনেতার দ্বিতীয় বিয়ের গুঞ্জন চাউড় হয়। বলিপাড়ায় ফিসফাস, গোবিন্দ নাকি কোমলের সঙ্গে দিনের পর দিন হোটেলে নিশিযাপনও করেছেন। আর তাতেই রেগেমেগে ডিভোর্স মামলা দায়ের করেন সুনীতা আহুজা। যদিও বুধবার বান্দ্রা পারিবারিক আদালতে গিয়ে বিবাহ বিচ্ছেদের মামলা প্রত্যাহার করে নিয়েছেন তিনি, তবে গোবিন্দর দ্বিতীয় বিয়ে নিয়ে গুঞ্জন কিছুতেই থামছে না।

এমন আবহেই মুখ খুললেন অভিনেতার ম্যানেজার শশী সিনহা। জানালেন, ‘এটা তো আমি এই শুনলাম। এরকম কোনও ব্যাপার নেই আর হবেও না। গোবিন্দ মোটেই দ্বিতীয়বার বিয়ে পিঁড়িতে বসছেন না।’

উল্লেখ্য, ১৯৮৭ সালের মার্চ মাসে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন গোবিন্দ ও সুনীতা। তবে কেরিয়ারের মধ্যগগনে থাকা গোবিন্দ ভক্তদের ভয়ে দীর্ঘ দিন নিজেদের বিয়ের খবর গোপন রেখেছিলেন। ১৯৮৮ সালে তাদের কন্যা টিনার জন্মের পরেই বিশ্ববাসীকে বিয়ের কথা জানান তারা। ১৯৯৭ সালে তাদের কোল আলো করে আসে পুত্র যশবর্ধন। জীবনের এতগুলো বছর একসঙ্গে পার করার পর, সম্প্রতি সুনীতার কিছু বিস্ফোরক সাক্ষাৎকার এবং নতুন বিতর্ক তাদের সম্পর্কের টানাপড়েনকে প্রকাশ্যে এনে দিয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর