Sunday 23 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সাব্বিরের ফিফটি, বাংলাদেশ এইচপি’র টানা দ্বিতীয় জয়

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৩ আগস্ট ২০২৬ ২০:৪১

টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে টানা দ্বিতীয় ম্যাচে দাপুটে জয় পেল বাংলাদেশ। প্রথম ম্যাচে ৯ উইকেটের একতরফা জয় পাওয়া বাংলাদেশ আজ অস্ট্রেলিয়ার দল হোবার্ট হ্যারিকেন্স একাডেমিকে হারিয়েছে ৩ উইকেটে।

আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৩ রান তোলে হোবার্ট। জবাবে ২ বল হাতে থাকতে ৩ উইকেটের জয় নিশ্চিত করেছে বাংলাদেশ এইচপি টিম।

১৫৩ রানের জবাব দিতে নেমে বাংলাদেশের শুরুটা মোটেও ভালো হয়নি। আগের ম্যাচে দাপুটে ফিফটি করা ওপেনার জিসান আলম ফিরেছেন ৯ রানে। অপর ওপেনার হাবিবুর রহমান সোহান ফিরেছেন মাত্র ৪ রান করে। রান পাননি আরিফুল হক (৪) ও অধিনায়ক ইরফান শুক্কুরও (৪)। তবে পঞ্চম উইকেট জুটিতে শামীম হোসেন পাটোয়ারীকে নিয়ে প্রতিরোধ গড়েন অভিজ্ঞ সাব্বির রহমান রুম্মান।

বিজ্ঞাপন

শামীম ২৪ বলে ১৬ রান করে আউট হলে এসএম মেহরবকে নিয়ে এগিয়েছেন সাব্বির। মেহরব ফিরেছেন ১৩ রান করে। সাব্বিরের ব্যাট থেকে আসে ৫৯ রান। দলের জয় নিশ্চিত হওয়ার সময় ১৯ রানে অপরাজিত ছিলেন সাকলায়েন ও ৮ রানে অপরাজিত ছিলেন আবু হায়দার রনি।

এর আগে টস জিতে বোলিং বেছে নেয় বাংলাদেশ এইচপি দলের অধিনায়ক ইরফান শুক্কুর। বল হাতে নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ। ৪ বলে ৬ রান করে ফেরেন জ্যাক ডোরেন, ৫ বলে ৭ রানে আউট হয়েছেন রাধাকৃষ্ণা। ব্র্যাডলি হোপ ফিরেছেন ১৭ রান করে।

তবে সতীর্থদের বিদায়ের বিপরীতে দলকে টানছিলেন ত্যাগ উইলি। একাই করেন ৭৮ রান। রাফ ম্যাকমিলান ১১ ও টিম ওয়ার্ডের ব্যাট থেকে আসে ১৫ রান। ২০ ওভারে ৯ উইকেটে ১৫৩ রানে থেমেছে হোবার্ট।

বাংলাদেশ এইচপি’র হয়ে সর্বোচ্চ তিন উইকেট নিয়েছেন মোহাম্ম রুবেল। দুই উইকেট নিয়েছেন রিপন মণ্ডল। আবু হায়দার রনি ও সাকলায়েন নিয়েছেন একটি করে উইকেট।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর