Tuesday 12 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিরপুর টেস্ট
বড় লিডের পথে বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট
১১ মে ২০২৬ ১৬:৫৬

বৃষ্টির উপদ্রব শেষে মিরপুর টেস্টে আবারও ফিরেছে বাংলাদেশ দলের দাপট। প্রথম ইনিংসে ২৭ রানের লিড পাওয়া বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের ব্যাটিংটাও হচ্ছে দারুণ। দুই মিলিয়ে বড় লিডের পথে স্বাগতিকরা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত দুই ইনিংস মিলিয়ে বাংলাদেশের লিড ১৬৫ রান। প্রথম ইনিংসে ২৭ রানের লিড পাওয়া বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে এখন পর্যন্ত ৩ উইকেটে ১৩৪ রান। হাতে যেহেতু আরও ৭ উইকেট ফলে লিডটা অনেকদূরে নিয়ে যাওয়ার সুযোগ আছে বাংলাদেশের সামনে।

স্বাগতিকরদের পক্ষে ৫১ রানে অপরাজিত আছেন প্রথম ইনিংসে সেঞ্চুরি করা অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার সঙ্গে অভিজ্ঞ মুশফিকুর রহিম অপরাজিত ৯ রানে। এর আগে ৫৬ রান করে আউট হয়েছেন মুমিনুল হক সৌরভ।

বিজ্ঞাপন

প্রথম ইনিংসে ২৭ রানের লিড পাওয়া বাংলাদেশ কাল দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে ৭ রান তুলে তৃতীয় দিনের খেলা শেষ করেছিল। সেখান থেকে আজ শুরু করে সকালটা ভালো কাটেনি। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও হতাশ করেছেন দুই ওপেনার। দলীয় ২৭ রানের মধ্যেই বিদায় দুই ওপেনার।

তবে তারপর প্রথম ইনিংসের মতো আবারও দাঁড়িয়ে যান নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক সৌরভ। তৃতীয় উইকেট জুটিতে ১০৫ রানের জুটি গড়েন দুজন। মুমিনুল  হক ৫৬ রান করে ফিরলে এই জুটি ভাঙে। এ নিয়ে টেস্টে টানা পাঁচ ইনিংস ফিফটি পেলেন মুমিনুল।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর