Friday 13 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাকিস্তানকে টানছেন রিজওয়ান-সালমান

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৩ মার্চ ২০২৬ ১৭:২২ | আপডেট: ১৩ মার্চ ২০২৬ ১৭:৩১

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে বাংলাদেশের সামনে দাঁড়াতেই পারেনি পাকিস্তান। তবে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বেশ শক্ত স্কোরের দিকে এগুচ্ছে সফরকারীরা। শুরুতে ব্যাটে ঝড় তুলেছিলেন তরুণ ওপেনার মাজ সাদাকাত। পরে মিডল ওভারে ভালো ব্যাটিং করছেন সালমান আলি আগা ও মোহাম্মদ রিজওয়ান।

৩৮ ওভার শেষে পাকিস্তানের স্কোর ৩ উইকেটে ২৩০ রান। ৬৩ রানে ব্যাট করছেন সালমান আলি আগা। ৪৪ রানে তার সঙ্গে অপরাজিত মোহাম্মদ রিজওয়ান।

শুক্রবার (১৩ মার্চ) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গত ম্যাচের মতো আজও টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। আগের ম্যাচে আগে বোলিং নিয়ে পাকিস্তানকে মাত্র ১১৪ রানে গুটিয়ে দিয়েছিল বাংলাদেশ। তবে আজ শুরু থেকেই বেশ ভালো ব্যাটিং করছেন পাকিস্তান।

বিজ্ঞাপন

বিশেষ করে ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডে খেলতে নামা মাজ সাদাকাত খেলছেন দারুণ ক্রিকেট। ইনিংসের শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকেন তরুণ ওপেনার। ১৩তম ওভারে পাকিস্তানের ওপেনিং ‍জুটি ভাঙেন মেহেদি হাসান মিরাজ। মিরাজকে স্কুপ খেলতে গিয়ে ক্যাচ তুলে দেন সাদাকাত। ফেরার আগে মাত্র ৪৬ বলে ৬টি চার ৫টি ছক্কায় করেন ৭৫ রান।

খানিক বাদে জোড়া উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ। দলীয় ১২১ রানের মাথায় শাহিবজাদা ফারহানকে ফেরান তাসকিন আহমেদ। ৪৬ বলে ৩১ রান করে ফেরেন পাকিস্তানি ওপেনার। পরের ওভারে শামিল হোসেনকে ফেরান নাহিদ রানা। তবে তারপর দুই অভিজ্ঞ ব্যাটার সালমান আলি আগা ও মোহাম্মদ রিজওয়ান পাকিস্তানকে টানছেন ভালোভাবে।

চতুর্থ উইকেট জুটিতে ১১৫ বল খেলে ১০৫ রান তুলে এখনো অপরাজিত দুজন। সালমান আলি ৬২ বলে ৬৫ রান করে অপরাজিত। তার সঙ্গে অপরাজিত থাকা মোহাম্মদ রিজওয়ান ৫৩ বলে ৪৩ রানে অপরাজিত।

বাংলাদেশ একাদশ: সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন, লিটন দাস (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, তাওহিদ হৃদয়, আফিফ হোসেন, তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান ও নাহিদ রানা।

পাকিস্তান একাদশ: সাহিবজাদা ফারহান, মাজ সাদাকাত, শামিল হোসেন, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), সালমান আগা, হুসেইন তালাত, আবদুল সামাদ, ফাহিম আশরাফ, শাহিন আফ্রিদি (অধিনায়ক), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ও হারিস রউফ।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর