Friday 22 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসরায়েল অভিমুখে একঝাঁক ইরানি ক্ষেপণাস্ত্র

আর্ন্তজাতিক ডেস্ক
১৩ মার্চ ২০২৬ ১৮:০৭ | আপডেট: ১৩ মার্চ ২০২৬ ১৮:১৪

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা ইরান থেকে দেশটির দিকে ধেয়ে আসা এক নতুন দফার ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে।

শুক্রবার (১৩ মার্চ) আল-জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ইসরায়েলি বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এই ‘হুমকি ঠেকিয়ে দিতে’ বর্তমানে সক্রিয় রয়েছে।

যেসব এলাকায় ক্ষেপণাস্ত্র আঘাত হানার আশঙ্কা রয়েছে, সেখানকার বাসিন্দাদের মোবাইল ফোনে জরুরি সতর্কবার্তা পাঠানো হচ্ছে।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ‘তাসনিম’ নিশ্চিত করেছে, ইসরায়েলের লক্ষ্যবস্তু অভিমুখে একঝাঁক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর