Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

যুক্তরাষ্ট্রের ‘বার্তা’ নিয়ে ইরানে পাকিস্তানের সেনাপ্রধান

আন্তর্জাতিক ডেস্ক
১৫ এপ্রিল ২০২৬ ২২:০৭ | আপডেট: ১৬ এপ্রিল ২০২৬ ০৯:৪১

তেহরানে পৌঁছানোর পর পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরকে অভ্যর্থনা জানাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি (ডানে)।

মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমন ও ওয়াশিংটন-তেহরান আলোচনা পুনরুজ্জীবিত করতে মধ্যস্থতাকারীর ভূমিকায় অবতীর্ণ হয়েছে পাকিস্তান। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে আলোচনা শুরুর বিষয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নিতে তেহরানে পৌঁছেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির।

বুধবার (১৫ এপ্রিল) আন্তর্জাতিক গণমাধ্যম আল-জাজিরাকে এই সফরের বিষয়টি নিশ্চিত করেছে ইরানি সূত্রগুলো।

একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন আসিম মুনির। তিনি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একটি বিশেষ বার্তা ইরানের কাছে পৌঁছে দিতে এই সফরে এসেছেন।

দ্বিতীয় দফার আলোচনায় বসার আগে ইরানের পক্ষ থেকে কিছু সুনির্দিষ্ট শর্ত ও দাবির কথা জানানো হয়েছে। বিভিন্ন দেশে ইরানের আটকে থাকা বা জব্দ করা বিশাল অঙ্কের অর্থ ফেরত ও লেবাননে যুদ্ধবিরতির শর্তগুলো দ্রুত কার্যকরের বিষয়গুলোর সমাধান ছাড়া আলোচনা ফলপ্রসূ হবে না জানানো হয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর