Sunday 23 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিজিবিতে আযান ও ক্বেরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

স্পেশাল করেসপন্ডেন্ট
১৩ মার্চ ২০২৬ ১৭:৫৭ | আপডেট: ১৩ মার্চ ২০২৬ ১৭:৫৯

বিজয়ীদের মাঝে পুরস্কার ও ট্রফি বিতরণ করেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। ছবি: সংগৃহীত

ঢাকা: বিজিবি’র সৈনিকদেরকে শুদ্ধ উচ্চারণ ও সুললিত কণ্ঠে আজান এবং ক্বেরাত চর্চায় অনুপ্রাণিত করার লক্ষ্যে প্রতি বছরের ন্যায় এবারও বিজিবি-তে আজান ও কেরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী পিলখানা সংলগ্ন কেন্দ্রীয় জামে মসজিদে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও ট্রফি তুলে দেন। এসময় বিজিবির সকল পর্যায়ের কর্মকর্তা, সৈনিক এবং অসামরিক কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

গত ১১ মার্চ থেকে পিলখানাস্থ বিজিবি সদর দফতরের কেন্দ্রীয় জামে মসজিদে ৩ দিনব্যাপী আযান ও ক্বেরাত প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। আযান প্রতিযোগিতায় চূড়ান্তপর্বে রামু সেক্টরের অধীনস্থ টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর ল্যান্স নায়েক মোহাম্মদ জাকারিয়া ১ম স্থান এবং ঢাকা সেক্টরের অধীনস্থ ঢাকা ব্যাটালিয়ন (৫ বিজিবি) এর সিপাহী মো. সাইফুল ইসলাম ২য় স্থান অধিকার করেন।

বিজ্ঞাপন

অপরদিকে ক্বেরাত প্রতিযোগিতায় চূড়ান্তপর্বে শ্রীমঙ্গল সেক্টরের অধীনস্থ হবিগঞ্জ ব্যাটালিয়নের (৫৫ বিজিবি) নায়েক মো. বিলাল আহমদ ১ম স্থান এবং কুষ্টিয়া সেক্টর সদর দপ্তরের সিপাহী মো. রাকিবুল ইসলাম ২য় স্থান অধিকার করেন।

আযান ও ক্বেরাত উভয় প্রতিযোগিতায় দলগতভাবে রামু সেক্টর চ্যাম্পিয়ন এবং কুষ্টিয়া সেক্টর রানার আপ হওয়ার গৌরব অর্জন করে।

সারাবাংলা/ইউজে/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর